spot_img

২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পৃথক ঘটনায় সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

পৃথক ঘটনায় রাজশাহী ও সিলেট সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২ অক্টোবর) রাতে রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীনস্থ ৬৮/২-এস সীমান্ত পিলার এলাকা থেকে ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) এবং একই থানার জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল জানান, ওই দুজন ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

তিনি জানান, রাজশাহী অঞ্চলে সীমান্ত পথ দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আগের চেয়ে বাড়ানো হয়েছে।

এছাড়া সিলেট সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছে ইলিশ ও বোয়াল মাছসহ বেশ কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে (৪৮ বিজিবি) তাকে আটক করে।

আটককৃত ওই ব্যক্তির নাম শ্রী রশেন্দ্র। তিনি ভারতের চেরাপুঞ্জি এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, শ্রী রশেন্দ্রের কাছ থেকে ৬ পিস ইলিশ মাছ, ৪ কেজি বোয়াল মাছ, ২ কেজি ট্যাংরা মাছ, মোবাইল ও কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে উদ্ধারকৃত মাছ ও টাকাসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss