spot_img

১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনার প্রাদুর্ভাব থাকলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে ভি‌ডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবি‌নিময় করছেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস।

আরো পড়ুন: কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

রাজশাহী বিভাগের সঙ্গে মতবিনিময়ের উদ্বোধনী বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল এখন আমরা খুলবো না। করোনার প্রাদুর্ভার অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবো না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল-কলেজ সব বন্ধ থাকবে। যখনই ভাইরাসের প্রাদুর্ভাব থামবে তখনই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো।’

এর আগে, করোনার কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলা জানানো হয়েছিল। করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে কয়েক দফা সরকার সাধারণ ছুটি ঘোঘণা করে সরকার। সে ছুটি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেয়া হয়।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss