spot_img

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

আমার একটাই সিটিজেনশিপ, বাংলাদেশি সিটিজেনশিপ: খলিলুর রহমান

বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া তার অন্য কোনও দেশের পাসপোর্ট নেই।

আজ বুধবার (২১ মে) ঢাকায় একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ”আমার একটাই সিটিজেনশিপ, বাংলাদেশি সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার আমেরিকান কোনও পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনও দেশের পাসপোর্ট নেই। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আপনারা আমাকে ঢিল ছুড়লে সেটা অন্য কারও ওপরেও পড়তে পারে। প্লিজ স্টপ ইট।”

বাংলাদেশের সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে লেখালেখি করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বধারী কোনও ব্যক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বে থাকতে পারেন কিনা। সেই আলোচনার প্রসঙ্গে তিনি এই বক্তব্য দিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss