spot_img

২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং’ এবং ‘এনার্জি কোয়ান্টাইজেশন’-এর যুগান্তকারী আবিষ্কারের জন্য এ বছর তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এই গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss