spot_img

৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবেন না বিএনপির সাংসদরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া বিএনপির এমপিরা ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, বিএনপির সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, এমনকি সরকারিভাবে কোনো প্লটও নেবেন না।

এদিকে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। এই শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss