কবি মোহন রায়হানকে আগামী সোমবার (২ মার্চ) স্থগিত থাকা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
আজ (২৮ ফেব্রুয়ারি) সংষ্কৃতি বিসয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফসানা মিমির স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি তারিখে মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন ।
অভিযোগসমূহ পর্যালোচনান্তে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় । আগামী ২ মার্চ ২০২৬ তারিখ সোমবার সকাল ১১ টায় বাংলা একাডেমিতে তাঁকে এ পদক প্রদান করা হবে ।
চস/স


