spot_img

২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পতেঙ্গায় ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন আটক

মিয়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৪ এপ্রিল) ভোরে চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন বহির্নোঙর এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে আউটপোস্ট-পতেঙ্গা থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি বোট তল্লাশি করে প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি ভর্তি গ্যাস সিলিন্ডার এবং নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমুদ্রপথে অবৈধ পাচার ও মানবপাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss