আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই থাকছে। আজ বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে বহুল আলোচিত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে।
স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এর মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রমের ওপর আইনি নিষেধাজ্ঞা নিশ্চিত হলো। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
চস/স


