spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টাকার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা করলেন বাড়িওয়ালা

নারায়ণগঞ্জে বাড়িওয়ালার পিটুনিতে ভাড়াটিয়া বৃদ্ধ সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ জুন) বিকালে ফতুল্লার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাড়িওয়ালা মোহাম্মদ শাহজাহান জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজের বাবা। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, এ ব্যাপারে নিহতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ শাজাহানকে আইনের আওতায় আনতে চেষ্টা করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সিরাজুল নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ উল্লাহর বাবা শাহজাহানের বাড়িতে ভাড়া থাকতেন। বেশ কিছুদিন আগে তিনি ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে ওঠেছেন। কিন্তু বাড়িওয়ালা শাজাহান কারেন্ট বিলবাবদ তার কাছে সাড়ে তিন হাজার টাকা দাবি করেন। একদিন আগে এই টাকার জন্য ওই বৃদ্ধের কানের নিচে ও পাজরে বাঁশ দিয়ে আঘাত করেন শাহজাহান। এরপর ওই ভাড়াটিয়া হাসপাতালে চিকিৎসাধী ছিলেন। পরে শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে ছেলের রাজনৈতিক প্রভাবে এলাকায় একের পর এক মানুষকে মারধর করে আসছেন শাজাহান। এলাকায় বিভিন্ন অপকর্ম করলেও ছেলের ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।

ওসি আসলাম হোসেন জানান, বাড়িওয়ালার মারধরে ভাড়াটিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে ধরার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss