spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সদরঘাট নৌ থানার পুলিশ জানায়, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি নদীর তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, উদ্ধার হওয়া নারী মধ্যবয়সি। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বাম পা ভাঙা এবং গোড়ালিতে আঘাতের চিহ্নের মতো দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে পরিচয় শনাক্তের জন্য মরদেহ থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। মরদেহটি কীভাবে নদীতে এসেছে এবং ওই নারীর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss