মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ তিন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় ২ সেপ্টেম্বর ভোর ৪ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে ফিশিং বোটে স্থানান্তরকালে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা (১১ হাজার কেজি) সার ও পাচার কাজে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
চস/স


