spot_img

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টেকনাফে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি, দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে প্রায় দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৩ সেপ্টেম্বর রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১টায় হ্নীলা সীমান্তবর্তী এইচকে আনোয়ার প্রজেক্ট নামক স্থানে অবস্থান নেন বিজিবির একটি দল। রাত ১১টা ৪০ মিনিটের দিকে চার জন ব্যাক্তি তিনটি বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করেন। এসময় তারা পালিয়ে যাওয়ার সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি চালালে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। গোলাগুলিতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল থেকে বিজিবি ৩টি বস্তায় ভর্তি এক লাখ ৪৯ হাজার ‘শ পিস ইয়াবা উদ্ধার করেন।

তিনি আরও বরলেন, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss