spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার মাছেও মিলেছে করোনাভাইরাস!

চীনে এবার হিমায়িত চিংড়িতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইকুয়েডর থেকে আনা ওই চিংড়িতে করোনার উপস্থিতি পাওয়ার পর আমদানির উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে চীন।

শুক্রবার (১০ জুলাই) কাস্টমসের মহাপ্রশাসকের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তিনটি কোম্পানির আমদানিকৃত চিংড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ছয়টিতে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তবে প্যাকেটে থাকা চিংড়িতে স্বয়ংক্রিয়ভাবেই করোনা নেগেটিভ হয়ে গেছে।

বিশ্লেষণের পর ওই তিনটি কোম্পানির কন্টেইনারের পরিবেশ ও বাইরের প্যাকেটজাত পণ্যে করোনার ঝুঁকি রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss