spot_img

২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা পজিটিভ ক্রিকেটার সাইফ হাসান ও বিসিবির একজন স্টাফ

মহামারি করোনার পর কোন ক্রিকেটীয় আয়োজনে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলংকায় সফরে যাচ্ছে টাইগারবাহিনী। এ সফরকে সামনে রেখে করোনা পরীক্ষা করা হয়েছে ১৭ ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়েছেন অন্তত দু জন, যাদের মধ্যে খেলোয়াড় একজন। বিসিবির সূত্র থেকে এমনটাই জানানো হয়।
বিসিবি এখনো করোনা পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে না জানালে এক বিশেষ  সূত্র দেশের এক গণমাধ্যমে জানিয়েছে, ক্রিকেটারদের মধ্যে ওপেনার সাইফ হাসান করোনায় আক্রান্ত। তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। সঙ্গে কোভিড-১৯ পজেটিভ হয়েছেন দলের ইংলিশ ট্রেনার নিক লি।এর আগে ক্রিকেটারদের গ্রুপ ভিত্তিক অনুশীলনের মধ্যে করোনা পজেটিভ হন দলের সঙ্গে থাকা বাংলাদেশি ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী। এরপরই কিছুদিনের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন বন্ধ করে দেয়া হয়। আগামীকাল থেকে আবার অনুশীলন শুরু হওয়ার কথা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss