spot_img

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ থেকে শুরু একাদশে ভর্তি কার্যক্রম

শুরু হলো একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। আজ রোববার সকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি কার্যক্রম চলবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত। এই শিক্ষার্থীদের অনলাইনের ক্লাস শুরু হচ্ছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে বলে জানায় আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস চলবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে স্বাভাবিক ক্লাস শুরু হবে।

অনলাইনে ক্লাস শুরুর লক্ষ্যে আগামী ১লা অক্টোবর থেকে বাজারে একাদশের পাঠ্যবই পাওয়া যাবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss