spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রধানমন্ত্রীর জন্মদিনে ভারত ও চীনের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় মোদি বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে।’ দু’দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদি।

ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বিদায়ী সাক্ষাতে গণভবনে মোদির বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

এদিকে চীনের কমিউনিস্ট পার্টিও এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও’র সই করা বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ট হবে বলে আশা প্রকাশ করা হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss