spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কবিতা : আমি আর ফিরবোনা নদী

যেদিন আমি চলে যাবো দূরে বহুদূর

এক বিকেলে হারিয়ে যাওয়া ঝলমলে রোদের মত।
আমাকে পাবেনা খুঁজে নদী!
কোথাও না এটুকু নিশ্চয়তা দিতে পারি
আমি আর এমন নদী পার হবো না,
সত্যি বলছি আমি আর এমন নদীর বুকে কুয়াশা হয় পড়বোনা
হবোনা ঢেউ,হবো পাল তোলা নৌকা
আমি আর কোন কিছু হবো না এমন নদীর!
আমি আর থাকবোনা তোমার মাঝে নদী।
মনে রেখো মনে রেখো খুব গোপনে
কেউ একজন ভালোবেসে ছিলো।
তোমাকে ভালবাসতে গিয়ে নদী আমার সব সুখ ক্ষয়ে গেছে।
কষ্ট নিয়ে এখন আমার বেঁচে থাকা
আমার কষ্টগুলো ছুঁয়ে দেখো নদী
একটিবার
এটুকু নিশ্চিয়তা দিতে পারি তুমি পাথর হবে
আমি আর ফিরবো না নদী
আমাকে খুঁজে পাবেনা এটুকু নিশ্চিয়তা দিতে পারি।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss