spot_img

২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠান আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে পদক তুলে দেবেন।

এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, উভয় অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss