spot_img

৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজায়নের অঙ্গীকার নিয়ে সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে আইএফআইসি ব্যাংক। ‘বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী’ স্লোগানে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার আইএফআইসি টাওয়ার প্রাঙ্গণে বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের ১৩০০ শাখা-উপশাখায় এই কর্মসূচি পরিচালিত হবে।

এ সময় শাহ আলম সারওয়ার বলেন, দেশব্যাপী ছড়িয়ে থাকা আমাদের শাখা-উপশাখাগুলোতে কর্মীরা উৎসবমুখর পরিবেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে যেটি মাসব্যাপী চলমান থাকবে। এই সবুজায়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনামূল্যে গাছের চারা দেওয়া হবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার আইএফআইসি ব্যাংকের পরিবেশের প্রতি সচেতনতামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শাখা-উপশাখাতে বৃক্ষরোপণের পাশাপাশি আইএফআইসি বিনামূল্যে চারা বিতরণের যে কার্যক্রম গ্রহণ করেছে সেটি প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে গণমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss