spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

একনেকে ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১০ম এবং বর্তমান সরকারের অধীন দ্বিতীয় সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে গতি আনতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৫টি অনুমোদন দেওয়া হয়েছে এবং দুটি প্রকল্প আরও যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট—ব্যয়ে সাশ্রয়ী হতে হবে এবং প্রতিটি খাতে ব্যয়ের যৌক্তিকতা যাচাই করতে হবে। পাশাপাশি প্রকল্পগুলো জনগণের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের নির্বাচনি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা বিবেচনায় রাখতে বলা হয়েছে।

একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss