spot_img

১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৭ মৃত্যু

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০৬ জনের দেহে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৩৫ জনে। একইসঙ্গে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ২৮০ জনে।

সোমবার (৩ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল রবিবার চট্টগ্রামের ৮টি ল্যাবে ৬৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১০৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৮৭ জন এবং বিভিন্ন উপজেলার ১৯ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষায় ২ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

একই সময়ে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ২০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন ও মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss