spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৯ জনের দেহে। এদের মধ্যে নগরে ৭৮ জন এবং উপজেলার ৪১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৬৪৩ জনে।

সোমবার (২৪ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের নয়টি ল্যাবে ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৯ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ২০ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

আরো পড়ুন: কারামুক্ত হয়ে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার ঘোষণা রোজিনার

তবে এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss