spot_img

১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। আর একই সময়ে নতুন করে শনাক্ত ১৪৪ জন।

সোমবার (৩০ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের দশটি ল্যাবে ১ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৯৪ জন। বাকি ৫০ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, এন্টিজেন টেস্টে ১১৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ১৩৫ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৬ জন নগরের বাসিন্দা, বাকি ৪ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss