spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে ৩২ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩২ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৭৮৪ জনে।

শনিবার (২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তের হার এক দশমিক ৯৩ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ১৫ জন এবং উপজেলার ১৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে সাতজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে আটজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss