spot_img

১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় এক মৃত্যু, শনাক্ত ৩৬

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৬ জন। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন । বুধবার (৬ অক্টোবর) ২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওইদিন করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গিয়েছিলেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ২ দশমিক ১২ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ১৩ জন এবং বিভিন্ন উপজেলার ২৩ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আরো পড়ুন: করোনায় আরও ২১ জনের মৃত্যু

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৯৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৭৯৩ জন। বাকি ২৮ হাজার ১৪৭ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৮৯ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss