spot_img

৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে শনাক্ত ২২, মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২২ জন। এ সময় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ অক্টোবর) ২১ জনের করোনা শনাক্ত ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

রবিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ৭টি ল্যাবে এক হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ১৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১.৯১ শতাংশ।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে ইপিক হেলথকেয়ার ল্যাবে ১ জন ও অ্যান্টিজেন টেস্টে ৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ দুই হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৮৩৮ জন, বাকি ২৮ হাজার ১৭৬ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট ১ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯১ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss