spot_img

২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ১০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ জন। আর এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। গত শনিবার (১৬ অক্টোবর) ১৬ জন করোনা শনাক্ত হয়। ওইদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

রবিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও জানা যায় চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তারা সবাই নগরের বাসিন্দা। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৬৩ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ২ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এদিন উপজেলাগুলোতে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ দুই হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯০০ জন, বাকি ২৮ হাজার ২১০ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট ১ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss