spot_img

১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত ০.৭২ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু হয়নি। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূণ্য দশমিক ৭২ শতাংশ।

শনিবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে ৬ জন মহানগর এলাকার এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৪৭ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৪৮ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৯৯ জন।

এছাড়া করোনায় মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৩৩০ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss