spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের খুলশীতে শিশু ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামের খুলশীতে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক দোকানদারের বিরুদ্ধে।

রোববার (২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ওয়ারলেসের জালালাবাদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মোতালেব নামে ওই দোকানদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার।

জানা গেছে, অভিযুক্ত মোতালেব দীর্ঘ দিন ধরে শিশুটিকে বিভিন্ন সময় চকলেট দিয়ে সখ্যতার চেষ্টা করছিলেন। ভিক্টিমের বাবা-মা কর্মস্থলে গেলে ২ জানুয়ারি বেলা ১২টার দিকে বাসায় গিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিক্টিমের অভিভাবক বাসায় ফিরলে শিশুটি তাদের কাছে ঘটনার কথা জানালে তারা পুলিশের দ্বারস্থ হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা সিভয়েসকে বলেন, শিশু ধর্ষণের একটি অভিযোগ আমরা পেয়েছি। তাৎক্ষণিকভাবে আমরা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছি। সেখান থেকে অভিযোগের সত্যতার প্রমাণ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss