spot_img

২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হালিশহর আর্টিলারি সেন্টারে আগুন

নগরের হালিশহর আর্টিলারি সেন্টারের ক্যান্টিনের স্টোর রুমের নিচতলায় আগুন লেগেছে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কিছু জিনিসপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে নিচতলার স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দু’টি স্টেশনের পাচঁটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে সাতটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ইফতেখার উদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss