spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাগরিকায় বাসের ধাক্কায় ১৫ পুলিশ আহত

নগরীর সাগরিকা মোড়ে পুলিশ ভ্যানে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ১৩ পুলিশ সদস্যের নাম জানা গেছে। তারা হলেন- শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, সকালে কাট্টলি এলাকায় ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন আমাদের কিছু পুলিশ সদস্য। তারা সাগরিকা মোড়ে পৌঁছলে একটি বাস আমাদের গাড়িকে ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, এতে ১৫ পুলিশ সদস্য আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss