spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে পোল্ট্রি ফিডের গোডাউনে আগুন

চট্টগ্রামের আকবর শাহ থানার এসকে ট্রেডিংয়ের পোল্ট্রি ফিডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মে) সকাল ৯টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, সকাল ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। গোডাউনটিতে মুরগীর খাবার রাখা ছিল। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss