spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাসচাপায় কাট্টলীতে পত্রিকার হকার নিহত

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার কাট্টলী এলাকায় বাসচাপায় মো. জাকির হোসেন (৪২) নামে এক পত্রিকা হকারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল পৌনে ৭টার দিকে স্থানীয় কাট্টলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বেলায়েত হোসেন জানান, সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে কাট্টলী স্কুলের সামনে এক গ্রাহককে পত্রিকা দেওয়ার জন্য রাস্তা পারাপারের সময় উত্তরবঙ্গের ভাইবন্ধু পরিবহনের একটি বাস জাকিরকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।

বেলায়েত আরও জানান, এরপর বাসটি ফের চাপা দিলে জাকির হোসেনের মাথা থেতলে যায়। এর ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমরা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাকির আকবর শাহ থানার ইস্পাহানী সী গেইট সংলগ্ন জনতা কলোনীর বাসিন্দা। তিনি মৃত মকবুল হোসেনের ছেলে।

 

চস/আজহার

 

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss