spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আষাঢ়ের বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

বৃষ্টি যখন কর্মদিবসে অফিস যাওয়া মাঝপথে আসে তখন জনজীবনে আসে দুর্ভোগ।

বৃহস্পতিবার (১৬ জুন) বৃষ্টি মাথায় নিয়ে বের হওয়া সাধারণ মানুষের বিড়ম্বনার শেষ নেই। এছাড়া সড়কে যানবাহনের অপ্রতুলতায় পড়তে হয়েছে বিপাকে। আষাঢ়ের বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিচ্ছে না আবহাওয়া অফিসও।

চট্টগ্রাম আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, যেহেতু বর্ষাকাল চলছে, তাই থেমে থেমেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষার স্বাভাবিক বৃষ্টি হলেও কোনো সতর্ক সংকেত নেই। গত ২৪ ঘণ্টায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, বৃষ্টিতে জলাবদ্ধতা নগরবাসীর দুর্ভোগের আরেক নাম। বৃষ্টির পানিতে চলাচল করা গেলেও জলাবদ্ধতায় ভুগতে হয় সকলকেই। এই দুর্ভোগ থেকে মুক্তি চান নগরবাসী।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss