spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাহাড় ধসে চট্টগ্রামে কিশোরের মৃত্যু

নগরের চশমা হিলে পাহাড় ধসে মো. আবু রায়হান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। মো. আবু রায়হান কুমিল্লা জেলার লাকসাম থানার ইছাপুর গ্রামের দ্বীন মোহাম্মাদের ছেলে।

এদিকে, পাহাড় ধসে কিশোরের মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে তৎপর পরিবারসহ এলাকার স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশের কাছে যাওয়ার আগেই পরিবার মরদেহ নিয়ে যায় কুমিল্লায়।

পাহাড় ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে স্থানীয় কাউন্সিলর মো. মোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন। তবে একটি দেওয়াল ধসে পড়েছে বলে জানান তিনি।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক মাহবুবুল আলম বলেন, পাহাড়ের পাদদেশে একটি মুদি দোকান ছিল। ভোরের দিকে পাহাড় ধসে এসে ওই দোকানের ওপর পড়ে। এতে রায়হান নামে এক কিশোরের মৃত্যু হয়।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই কিশোরের মরদেহ নিয়ে কুমিল্লা চলে গেছে স্বজনরা। পুলিশ নিহতের পরিচয় জানতে চাইলে আশপাশের কেউ মুখ খুলতে রাজি হয়নি। পরে স্থানীয় স্কুলে গিয়ে ওই কিশোরের পরিচয় পাওয়া যায়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss