spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিকাশে ভুল নাম্বারে যাওয়া টাকা ফিরিয়ে দিল পুলিশ

ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া অপি দে নামের এক ব্যক্তির ২৯ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) বিকেলে উদ্ধার করা টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী।

আজ ফেসবুকে কোতোয়ালী থানার পেইজে একটি ছবির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাবার চিকিৎসার জন্য অপি দের বোন বিদেশ থেকে বিকাশের মাধ্যমে ২৯ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা ভুল নাম্বারে চলে গেলে তিনি কোতোয়ালী থানায় যোগাযোগ করেন। কোতোয়ালী থানা মাত্র আধা ঘন্টায় টাকাগুলো উদ্ধার করে অপি দেরে নিকট হস্তান্তর করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss