spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিল্পকলায় কাল অনুষ্ঠিত হবে ‘মুক্তিযুদ্ধের সেই সব দিনগুলি’

আগামী ২৬ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে স্বাধীন প্রকাশনের উদ্যোগে “মুক্তিযুদ্ধ রণাঙ্গনের সেই সব দিনগুলি ও মুক্তির ছড়া-কবিতা পাঠ” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ৪ জন বীর মুক্তিযোদ্ধা মুক্তির রণাঙ্গনের লোমহর্ষক দিনগুলোর স্মৃতিচারণে দর্শক শ্রোতার মুখোমুখি হবেন। মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে দর্শকের মুখোমুখি হবেন মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিএলএফ কমান্ডার আনোয়ারুল আজিম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দীন শাহ আলম নিপু, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির সিনিয়র ভাইস চেয়ারম্যান কবি জহিরুদ্দীন মুহাম্মদ ইমরুল কায়েস, শুভেচ্ছা বক্তব্য রাখবেন ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ নূরুদ্দিন আরিফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।

মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা পাঠ করবেন ছড়াকার এমরান চৌধুরী, কবি জিন্নাহ্ চৌধুরী, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, ছড়াকার জসীম মেহবুব, ছড়াকার সৈয়দ খালেদুল আনোয়ার, ছড়াকার ইফতেখার মারুফ, কবি আজহার মাহমুদ।

অনুষ্ঠানে সম্মানীত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নিবেন হাজী মোহাং বেলাল মিয়া, হামিদুল হক চৌধুরী, মোঃ ইসমাইল হোসেন নিশান, তৌফিকুর রশীদ তুরিন, সোহাগ খান, শাহাদাত হোসেন রাজীব, মাসুদ আলম, ডাঃ রাহাদ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আজিম উদ্দীন, আবু জাবেদ, রিয়াজুল ইসলাম, পপি আকতার, খালেদ মাহমুদ মারুফ, বিবি কুলসুম।

মহতি এই অনুষ্ঠানে দেশপ্রেমিক, মানবতাবাদী, আলোকিত সজ্জন নারী-পুরুষের প্রাণবন্ত উপস্থিতি কামনা করছি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss