spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় মৃত্যু-শনাক্ত নেই

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায় নি। একই সময়ে করোনায় কারো মত্যু হয় নি। এর আগে শনিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

রবিবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৫টি ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায় নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫০৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss