spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে খাটের নিচে মিলল গাঁজা, নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর আসকারদিঘি পাড় এলাকার একটি ভবনের নিচ তলা থেকে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নাসিমা খাতুন প্রকাশ রোজী (৫৬) আসকারদিঘির পশ্চিম পাড় এলাকার মৃত মোজাফফর হোসেনের মেয়ে।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আসকারদিঘির পশ্চিম পাড়ে একটি ভবনের নিচতলার একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসার খাটের নিচে লুকানো ২ কেজি গাঁজাসহ নাসিমা খাতুন প্রকাশ রোজীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা গাঁজা নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্দেশে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়। তার বিরুদ্ধে মামলা রুজু করে আজ আদালতে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss