spot_img

২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ৬ দিন পর একজনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে ৬দিন পর চট্টগ্রামে নতুন করে কারও শরীরে করোনা জীবাণু পাওয়া যায়। তবে একই সময়ে করোনায় কারো মত্যু হয় নি।

এর আগে বুধবার (৪ জানুয়ারি) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু যায় নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্তজন নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৪০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৮ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss