spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শিমুল আকবরশাহ থানাধীন কৈবল্যধাম এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঝাউতলা রেল লাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

তিনি বলেন, এমপাওয়ারিং নেট নামে ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের কাজ করতো শিমুল। দুপুরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগের কাজ করছিল। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টি হয়ে তিনি মাটিতে পড়ে যান। আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss