spot_img

১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কিডনি ডায়ালাইসিসের ফি বৃদ্ধি, চট্টগ্রামে রোগীদের সড়ক অবরোধ

কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করেছেন রোগীরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তারা সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত রোগী ও স্বজনরা জানিয়েছেন, দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অন্যদিকে, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, রোগীদের সড়ক অবরোধের বিষয়টি জানা নেই।

এর আগে রবিবার (৮ জানুয়ারি) কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে রোগীরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেন্টারের গেইটে তালা ঝুলিয়ে দেন তারা।

উল্লেখ্য, এতদিন স্যান্ডোর দুটি মূল্যে ডায়ালাইসিস সেবা দিতো। এর মধ্যে ভর্তুকি সেবার মূল্য ৫১০ টাকা থেকে বেড়ে এখন ৫৩৫ টাকা হয়েছে। এছাড়া ভর্তুকি বাদে ২ হাজার ৭৮৫ টাকায় যে ডায়ালাইসিস সেশন চালাত, তা বেড়ে করা হয়েছে ২ হাজার ৯৩৫ টাকা। আবার যারা মাসে আটটি সেশন ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করাতে পারতেন, তাদের এখন থেকে পুরো অর্ধেক ফি বহন করতে হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss