spot_img

১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের খুলশীতে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ আবাসিক গেটের পাশে এক অজ্ঞাতনামা ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এক দোকানদার জানায়, ওই ভিক্ষুককে গত তিন চারদিন ধরে ওই এলাকায় দেখা গেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পিআইবির সদস্যরা এসেছেন। পরিচয় জানার চেষ্টা করছি। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss