spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে জাহাজেই করা যাবে বিয়ে-গায়ে হলুদ-মেজবান

এবার জাহাজেই বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে বিলাসবহুল জাহাজ বে ওয়ান ক্রুজ কর্তৃপক্ষ।শুধু বিয়ে নয়, এই জাহাজে গায়ে হলুদ, মেজবান, রেস্টুরেন্ট, রাতযাপনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ‘বে ওয়ান ঘাটে’ মুক্ত আলোচনায় এমন প্রস্তাব দিয়েছেন বে ওয়ান ক্রুজের এমডি ইঞ্জিনিয়ার এমএ রশিদ।

একইসঙ্গে তিনি চট্টগ্রামের হোটেল মালিক-বাবুর্চি – গণমাধ্যমকর্মীসহ উপস্থিত সকলের কাছে পরামর্শ চেয়েছেন এবং অনেকেই এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কতু পক্ষের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এটি হবে দেশে প্রথম বিলাসবহুল জাহাজে বিভিন্ন অনুষ্ঠানের ব্যতিক্রমী আয়োজন।

কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইঞ্জিনিয়ার এম এ রশিদ বলছেন, আমি লস দিয়ে জাহজটি চালু রাখছি। এটি মাসে চলে ৮ দিন। তাও শীত মৌসুমে। অন্যসময় এটি বন্ধ থাকে। দীর্ঘদিন বন্ধ থাকলে জাহাজটি সাপোকেশন হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে জাহাজের যাত্রীও সংকট রয়েছে। তেলের দাম বেড়ে যাওয়ায় একবার জাহাজটি সেন্টমার্টিন যেতে অনেক টাকা খরচ হয়।

এসব কারণে ভারতে হচ্ছে- বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজটি চালু রাখার কথা। এতে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, বে-ওয়ান ঘাট চট্টগ্রাম নগরীর মূল কেন্দ্র থেকে দূরে হলেও সদরঘাট অথবা যে কোন জায়গা থেকে একটি ছোট জাহাজ দিয়ে অনুষ্ঠানস্থলে আগতদের নিয়ে আসা সম্ভব হবে। ছোট জাহাজটি একসঙ্গে ৮০০ যাত্রী পরিবহন সম্ভব। জাহাজে রুম থেকে শুরু করে সবকিছু আছে। আমরা রুমগুলো হোটেলের মতো ভাড়া দিব। ভাড়াও বেশি নেব না। আলাপ-আলোচনার মাধ্যমে কম খরচে অনুষ্ঠান করার – সুযোগ দিব। এতে জাহাজের লোকসান কিছুটা কমে আসবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss