spot_img

১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ মদ আটক

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা একটি চালানে বিপুল পরিমাণ মদ ধরা পড়েছে। সোডা অ্যাশ লাইট ঘোষণায় এ চালানটি আনা হয়েছিল। বৃহস্পতিবার (২৩ মার্চ) বন্দর ও কাস্টমসের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, ঢাকার বংশালের হাজি আবদুল্লাহ সরকার লেনের বিসমিল্লাহ করপোরেশনের নামে এফসিএল কন্টেইনারটি বন্দরে আসে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ৪০ ফুট লম্বা কন্টেইনারটি ফোর্স কিপ ডাউন ও কায়িক পরীক্ষা করলে বিষয়টি ধরা পড়ে।

সূত্র জানায়, কাস্টমসের এআইআর শাখা থেকে বন্দরের টার্মিনাল ম্যানেজারকে জরুরি ভিত্তিতে ওই কনটেইনারটি ফোর্স কিপ ডাউনের জন্য চিঠি দেওয়া হয়। যাতে কায়িক পরীক্ষা শেষে কন্টেইনারটি বন্দরের বিশেষ নজরদারি ও নিরাপত্তা হেফাজতে রাখার জন্য অনুরোধ করা হয়েছিল।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss