spot_img

১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বায়েজিদ লিংক রোডে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংক রোড এলাকায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটের দিকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, রবিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে গাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হতে পারে। লাশের পরনে কমলা ও নেভি ব্লু রঙের টি-শার্ট ও লুঙ্গি ছিল। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আকবরশাহ থানা সূত্রে জানা গেছে, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ওই যুবকের কোন আত্মীয়-স্বজন পাওয়া যায় নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss