spot_img

১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. মঞ্জুর আলম (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের টেকনাফ থানার উত্তর শীলখালী এলাকার মো. মোতালেবের ছেলে। তার কয়েদি নম্বর ৬৪৮৯/এ। তিনি টেকনাফ থানার মামলা নম্বর ৭০ (২৯/৮/১৯) এর আসামি ছিলেন।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, গতকাল শুক্রবার রাত ১১টায় কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন মঞ্জুর। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss