spot_img

৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে খাদ্য গুদামে নিরাপত্তারক্ষীদের মারামারিতে ১ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন সরকারি খাদ্য গুদামের এক নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওসমান গণি (৪০) কক্সবাজার সদর থানার তাজুল ইসলামের ছেলে।

বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে থানার দেওহানহাট এলাকার সিএসডি (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গুদামে দুই নিরাপত্তারক্ষীর মধ্যে তর্কাতর্কি এবং একপর্যায়ে মারামারি হয়। এতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় আমরা জিয়াউল হক নামে আরেক নিরাপত্তা প্রহরীকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss