spot_img

২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অবরোধ: চট্টগ্রামে ভোগান্তিতে যাত্রীরা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

রাজনীতির মাঠে চলছে আজ অবরোধ। সেটাও বিএনপির ডাকা ৩ দিনের অবরোধের প্রথমদিন। রাজনীতির মাঠে সড়ক অবরোধের ঘোষণা দিলেও কোনো কর্মস্থলে আজ কিংবা আগামী দুইদিনেও অবরোধ নেই। তাই জীবিকার প্রয়োজনে অফিসে কিংবা কর্মস্থলে সকলেরই যেতে হচ্ছে।

সড়কে আজ মঙ্গলবার স্বাভাবিকের তুলনায় গাড়ি খুবই কম। আর সেই সুযোগটাই কাজে লাগচ্ছে চালকরা। অফিসগামী মানুষের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। একদিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধি অন্যদিকে গণপরিবহনের বাড়তি ভাড়া। এ যেন সাধারণ মানুষের কাছে মরার উপর খাড়ার ঘাঁ।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সরজমিনে দেখা যায়, চট্টগ্রাম নগরীরর অলংকার, একেখান, জিইসি মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট-সহ বেশিরভাগ স্থানে গণপরিবহনের সংখ্যা খুবই কম। প্রতিটি স্টপিজে অপেক্ষায় ছিলেন অফিসগামী যাত্রীরা। আর সেই সুযোগ লুফে নেয় গণপরিবহনগুলো।

নগরীর রাস্তার মাথা থেকে জিইসি আসা যাত্রী মোহাম্মদ রাকিব জানান, নিয়মিত ভাড়া ১০ টাকা হলেও আজ তার কাছ থেকে নিয়েছে ২০ টাকা। শুধু রাকিব নন; সড়কে যাতায়াত করা সকল যাত্রীই পড়েছেন বাড়তি ভাড়ার ভোগান্তিতে।

নগরীর একেখান থেকে জিইসি আসার গাড়িতেও নিচ্ছে বাড়তি ভাড়া। প্রায় প্রতিটি সড়কেই চালকরা ভাড়া নিচ্ছে দিগুণ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss