spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ছোরাসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিআরবি ফ্রান্সিস রোডের মুখে অন্ধকারাচ্ছান্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. দেলোয়ার হোসেন (২৪), আব্দুল মালেক ওরফে মানিক (২৩), মো. আলী আকবর ওরফে আলী (২৬), মো. নুরুল ইসলাম রুবেল (৩০), মাহমুদ উল্লাহ (৩২), মো. মনির হোসেন (২০) ও মো. বেলাল হোসেন (১৭)।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা টিপ ছোরা নিয়ে বিআরটিসি ও সিআরবিগামী পথচারী, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৪ থেকে ৫ জন পালিয়ে গেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss